
নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
মালদায় পুজোর মুখে খাদ্য সুরক্ষা নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হলো। মঙ্গলবার সন্ধ্যায় শহরের একটি হোটেলে এই সভার আয়োজন করা হয়। মালদা ডিস্ট্রিক্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ফুড সেফটি বিভাগ যৌথভাবে এই উদ্যোগ নেয়। পরিচ্ছন্নতা বজায় রাখতে হোটেল ও রেস্তোরাঁ মালিকদের সচেতন করা হয়। রান্নার তেল ও গুণমান বজায় রাখার নির্দেশও দেওয়া হয়। গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করাই এই কর্মশালার প্রধান লক্ষ্য।
