ছবির ক্যাপশন: .
নিজস্ব প্রতিবেদক
ঢাকার দোহার উপজেলায় একটি মোটরসাইকেল চুরির অভিযোগে বাশার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বাশার ইছামতি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি কাউসারের বড় ভাই বলে জানা গেছে।
দোহার থানা পুলিশ গত শনিবার রাতের দিকে তাকে আটক করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাশারের বাবার নাম সোজা হার ব্যাপারী এবং মায়ের নাম রোকেয়া। তিনি নবাবগঞ্জ থানার চুড়াইন ইউনিয়নের মোসলেমহাটি গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকার আমলে বাশার রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি, রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া এবং মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয়দের মুখে ইয়াবাসহ বিভিন্ন নেশাদ্রব্যের কারবারে জড়িত থাকার কথাও শোনা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, সে সময় বাশারের এসব কর্মকাণ্ডে তার ছোট ভাই কাউসারের রাজনৈতিক পরিচয় ও ছত্রছায়া কাজ করত বলে এলাকাবাসীর ধারণা। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরও তিনি কীভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার সাহস পাচ্ছেন—এ নিয়ে এলাকায় প্রশ্ন উঠেছে।
এলাকাবাসীর দাবি, মোটরসাইকেল চুরি ও মাদক সংশ্লিষ্ট অভিযোগে অভিযুক্ত বাশারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়ানোর সাহস না পায়।
এ বিষয়ে দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর জানান, অভিযোগের ভিত্তিতে বাশারকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা
