গাইবান্ধার পলাশবাড়ীতে আলোচিত শিবিরকর্মী রেজবুল হক সরকার প্লাবন হত্যা মামলার অন্যতম আসামি ও শ্রমিক লীগ নেতা সুরুজ হক লিটনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিজ্ঞাপন
গত সোমবার রাত ১২টার দিকে পলাশবাড়ী পৌর শহরে তার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৫ সালে আলোচিত শিবিরকর্মী রেজবুল হক সরকার প্লাবন হত্যাকাণ্ডের অন্যতম আসামি সুরুজ হক লিটন। তিনি বর্তমানে শ্রমিক লীগ নেতা হিসেবে পরিচিত। এর আগে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। পরবর্তী সময়ে তিনি রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, ৫ আগস্ট-পরবর্তী সময়ে পরিচালিত ‘ডেভিল হান্ট’ অভিযানে এর আগেও একবার গ্রেপ্তার হয়েছিলেন লিটন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
