ওয়েস্ট ইন্ডিজ দল এখন ব্যস্ত ভারত সফরে। ভারতের বিপক্ষে ক্যারিবীয়রা খেলছে সাদা বলের সিরিজ। সেই সিরিজের মাঝেই চমক রেখে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। দুই তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে নতুন ক্রিকেটার দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য গত রাতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। সাদা বলের অধিনায়ক শাই হোপকে বাদ পড়েছেন। বাদ দেওয়া হয়েছে পেসার আলজারি জোসেফকে। বাংলাদেশ সিরিজ দিয়েই প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ দলে সুযোগ পেয়েছেন কেভিন উইকহাম।
ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট গতকাল শেষ হয়েছে। ১৭ অক্টোবর আবুধাবিতেই শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে-আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। প্রথম দিনই মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। লিগ পর্বে বাংলাদেশের পরের ম্যাচ ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে। ২৩ অক্টোবর শারজায় হবে ফাইনাল।
বাংলাদেশ সিরিজের ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল
রস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেইডেন সিলস, কেভিন উইকহ্যাম
