খুলনা গেজেট অক্টোবর ১৭, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ণ
নগরীতে মোটরসাইকেল চালককে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেঁচে যান ওই চালক। শনিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে সদর থানার বুড়ো মৌলভীর দরগার রোড বকুলতলা মোড়ে শফিকুল স্টোর এর সামনে এ ঘটনা ঘটে।
তবে পুলিশ দুর্বৃত্ত ও ওই মোটরসাইকেল চালকের কোনো সন্ধান পায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ৩টার দিকে লবণচরা হয়ে বুড়ো মৌলভীর দরগার রাস্তায় দু’টি মোটরসাইকেল প্রবেশ করে। কিন্তু পেছনে মোটরসাইকেল থেকে সামনে থাকা চালককে লক্ষ্য করে গুলি ছোড়ে কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান ওই চালক। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নিরালা পুলিশ ফাঁড়ির সদস্যরা। কিন্তু কাউকে শনাক্ত করতে করা যায়নি।
নিরালা ফঁড়ির ইনচার্জ এসআই মো: আবু জাফর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। ঘটনাস্থলের আশপাশের কোনো দোকান খোল ছিল না। তবে একজনের তথ্য দিয়ে তিনি বলেন, যাকে লক্ষ্য করে এবং যারা গুলি ছুড়েছে তারা কেউ এ এলাকার নয়। তারা বাইরে থেকে এসেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
খুলনা গেজেট/এএজে
