পুলিশের সাবেক সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) হুমায়ুন কবিরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
উপ-পরিচালক মানসী বিশ্বাসের সই করা এক চিঠির সূত্রে এই তথ্য জানা গেছে।
দুদক সূত্রে জানা যায়, প্রধান কার্যালয় থেকে অনুসন্ধানের অংশ হিসেবে নোটিশ জারি করা হলে চলতি বছরের ২৫ জানুয়ারি সাবেক এই এসআই তার সম্পদ বিবরণী জমা দেন। পরবর্তীতে দাখিল করা সম্পদ বিবরণীটি যাচাই-বাছাই করার জন্য ময়মনসিংহ কার্যালয়ে পাঠায় দুদকের প্রধান কার্যালয়।
চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অতি দ্রুত সময়ের মধ্যে যাচাই-বাছাই শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরএম/এমএসএ
