বাগেরহাটের শরণখোলায় ‘ইমপাওয়ারিং নেটওয়ার্ক ফর অ্যাডভোকেসি অ্যান্ড বেটার লোকাল এনাবেলিং এনভায়রনমেন্ট’ (এনাবেল) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় শরণখোলা উপজেলা হলরুমে উপজেলা সিএসও নেটওয়ার্কের আয়োজনে এবং হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সিএসও নেটওয়ার্কের সভাপতি সাবেরা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. ডি. রেজোয়ান ইফতেখার।
সিএসও নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম টিটুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শিশির কুমার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা সমবায় কর্মকর্তা জামিল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এম. ডি. সোহাগ, শরণখোলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম কবির, বিএনপি নেতা মহিউদ্দিন শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, সাংবাদিক মাহফুজুর রহমান বাপ্পী ও শাহীন হাওলাদার, স্থানীয় জনপ্রতিনিধি এবং ইউনিয়ন পরিষদের প্রশাসকসহ অনেকে।
সভায় এনাবেল প্রকল্পের কার্যক্রম ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত উপস্থাপন করেন প্রকল্পটির সিনিয়র প্রজেক্ট অফিসার দেবাশীষ কুমার ঘোষ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
