প্রকাশিত: ২২:০৯, ১১ অক্টোবর ২০২৬ আপডেট: ২২:৩১, ১১ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটেছে। ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরের যাত্রী টার্মিনালে আঘাত হেনেছে। রবিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
এর আগে শনিবার রাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ওই হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন।
রবিবার ইয়েমেনে সৌদি-নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে ‘অজ্ঞাত কোনো ক্ষেপণাস্ত্র’ আঘাত হেনেছে, যার ফলে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ ঘটনার কিছুক্ষণ পরেই সৌদি-নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদ বিমানবন্দরের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
তাৎক্ষনিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি।
