উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে যশোর রোড থেকে বিস্ফোরক বোঝাই গাড়ি বাজেয়াপ্ত করল পুলিশ। বুধবার রাতের ঘটনায় গ্রেপ্তার গাড়ির চালক রাকিবুল ইসলাম। রাতেই ঘটনাস্থলে পৌঁছন বম্ব স্কোয়াড, STF, NIA ও NSG-এর আধিকারিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বারাসত জেলা পুলিশের আধিকারিকরাও। পুজোর মরশুমে বিপুল বিস্ফোরক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, ঘটনার তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ। কী কারণে গাড়িটি সেখানে দাঁড়িয়েছিল এবং উদ্ধার হওয়া সামগ্রী কী, তা খতিয়ে দেখা হচ্ছে।