শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। রোববার (১৮ অক্টোবর) রাতে তিনি বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। পূজা উদ্যাপনে কোনো সমস্যা হচ্ছে কি না, নিরাপত্তা পরিস্থিতি কেমন এবং আয়োজকদের কোনো সহযোগিতার প্রয়োজন রয়েছে কি না, সেসব বিষয়ে খোঁজ নেন তিনি।
এ সময় নজরুল ইসলাম আজাদ বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে আড়াইহাজারের সব মানুষ সমান এবং সবার অধিকার সমান। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য তাঁরা পাশে আছেন। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় তাঁর সঙ্গে নারায়ণগঞ্জ জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) উপস্থিত ছিলেন।
এমএ
