চট্টগ্রামের কর্ণফুলীতে ১৩ বছর বসয়ী এক শিশুকে বলাৎকারের মামলায় আবদুল গফুর (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) চরলক্ষ্যা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসের শুরুতে এক শিশুকে ফুসলিয়ে একটি ভবনে নিয়ে বলাৎকার করেন আবদুল গফুর। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। এরই মধ্যে কৌশলে আবদুল গফুর পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার কর্ণফুলী থানায় মামলা করে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবদুল গফুরকে গ্রেফতার করা হয়। ধর্ষণের একটি মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
এমডিআইএইচ/একিউএফ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
