শিক্ষার্থীদের ভূগোল, সমাজবিজ্ঞান, স্থাপত্য, প্রকৌশল, পরিবেশ, আবাসন, পরিবহন, জিআইএস, রিমোট সেন্সিং, ডেটাবেজ ব্যবস্থাপনা, পরিসংখ্যান, ইউটিলিটি ব্যবস্থাপনা ও ভূমি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে পড়ানো হয়।
নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি)বিভাগে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হয়। তবে বিশ্ববিদ্যালয়ভেদে ভর্তির যোগ্যতা ও জিপিএর শর্ত আলাদা হতে পারে। শিক্ষার্থীদের ভূগোল, সমাজবিজ্ঞান, স্থাপত্য, প্রকৌশল, পরিবেশ, আবাসন, পরিবহন, জিআইএস, রিমোট সেন্সিং, ডেটাবেজ ব্যবস্থাপনা, পরিসংখ্যান, ইউটিলিটি ব্যবস্থাপনা ও ভূমি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে পড়ানো হয়। বর্তমানে সাতটি সরকারি বিশ্ববিদ্যালয়ে নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। এগুলো হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এছাড়া সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট এ বিষয় চালু করেছে এবং সেখানে শিক্ষার্থী ভর্তি করে পাঠদানও শুরু হয়েছে।
