
শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে
মিজানুর রহমানঃ শেরপুরের শ্রীবরদীতে রাস্তা প্রশস্তকরণ কাজটি দীর্ঘ ১৮ মাস ফেলে রেখে লাপাত্তা হয়েছে ঠিকাদার। ফলে জনদুর্ভোগ এখন চরমে পৌঁছেছে। ঠিকাদার লাপাত্তা হওয়ায় সড়কটির বেহাল দশায় যানবাহন ও লোকজন চলাচলে প্রায়শই দুর্ঘটনার শিকার হচ্ছেন। অপরদিকে কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা হলেও সংশ্লিষ্ট দপ্তরের থেকে ঠিকাদারের বিরুদ্ধে কি যেন অদৃশ্য শক্তির ইশারায় এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ না করায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয় সরকার বিভাগের শ্রীবরদী উপজেলার ঝগড়ার চর বাজার হতে হেরুয়া বাজার পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার বেহাল সড়ক প্রশস্তকরণের ঠিকা পাওয়া লাপাত্তা ঠিকাদার ৫ আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর কাজ ফেলে পালিয়ে যাওয়ার দীর্ঘ ১৮ মাসেও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি কেন তাও রহস্যজনক। সড়কটি বর্তমানে আরো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, ঠিকাদারী
