স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের গ্রুপের সদস্যরা।
১২ অক্টোবর বিকেলে ৫ টার সময় সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনির বউ বাজারে ওই ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, বিকেল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের আটি এলাকায় অভ্যন্তরীন দ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে। ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ আগে মারা গেছেন। তারই এক সহযোগী তাকে গুলি করেন। বিস্তারিত আরও পরে জানানো হবে।
গত বছরের ৩০ সেপ্টেম্বর রাতে সিদ্ধিরগঞ্জের বউবাজার এলাকায় সাহেব আলীকে গ্রেফতারের জন্য অভিযান চালায় র্যাব-১১’র একটি দল। অভিযানের সময় সাহেব আলীর নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনী র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে র্যাবের চার সদস্য আহত হন। হামলার সুযোগে সাহেব আলী পালিয়ে যান এবং তখন থেকেই সে পলাতক ছিলেন।
