পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন কমিটিতে আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম এবং সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন আখতার হোসেন।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) দলের দপ্তর সেল সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত কমিটির তালিকা প্রকাশ করা হয়। তালিকাটি এনসিপির ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।
এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্যরা হলেন-মো. নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আব্দুল্লাহ, মো. সারজিস আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, অ্যাড. আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতীক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হোসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম।
পূর্ণাঙ্গ তালিকা দেখুন-
