মোঃ এখলাস শেখ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
স্থানীয় নির্বাচনী প্রচার-প্রচারণা বেগবান করার লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মেম্বার প্রার্থীদের কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ৮:৩০ টায় আবু হুরাইরাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলন অঞ্চলের নির্বাচনী বিভাগের অঞ্চল সদস্য মাস্টার শফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা নায়েবে আমীর অ্যাডঃ মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।
এছাড়া বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক শহীদুল ইসলাম, বাগেরহাট জেলা মানব সম্পদ বিভাগ সহকারী অ্যাডঃ বি এম নুরুল ইসলাম।
কর্মশালায় বক্তারা স্থানীয় নির্বাচনী কর্মকাণ্ড আরও গতিশীল ও বেগবান করার জন্য মেম্বার প্রার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
