বাগেরহাটের চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে প্রিতম মন্ডল (১৬) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪ টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। প্রিতম মন্ডল চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং সাংবাদিক প্রিন্স মন্ডল অলিফের একমাত্র ছেলে। এ ঘটনায় সাংবাদিক প্রিন্স মন্ডল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৮৩২) করেছেন।
পরিবারের সদস্যরা জানান, প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে প্রিতম বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। ছেলেকে ফিরে পেতে উদ্বিগ্ন পরিবার সবার সহযোগিতা কামনা করেছেন।
নিখোঁজের সময় প্রিতমের পরনে ছিল সাদা ফুলহাতা চেক শার্ট, কালো প্যান্ট ও কালো স্যান্ডেল। তার মুখের ডান পাশে নাকের নিচে একটি কালো তিল রয়েছে। এ ছাড়া তার গলায় তুলসীর মালা ছিল।
কোনো সহৃদয় ব্যক্তি প্রিতমের সন্ধান পেলে তার পিতার মোবাইল নম্বরে ০১৭১১৯৭৭৩৬৯ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। একমাত্র ছেলেকে ফিরে পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম মাসুম জানান, সাংবাদিক প্রিন্স মন্ডল অলিফ থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। নিখোঁজ প্রিতমকে খোঁজার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
