আনন্দঘন মুহূর্তে নানা রঙের আতশবাজির রহস্যের উত্তর লুকিয়ে আছে পরমাণুর গঠনে। কোনো পরমাণুতে যখন প্রচুর পরিমাণ শক্তি প্রয়োগ করা হয়, তখন এর ইলেকট্রনগুলো সেই শক্তি শোষণ করে উচ্চশক্তির স্তরে উন্নীত হয়। এর সামান্য পরেই ইলেকট্রনটি আবার তার পূর্বের নিম্নশক্তির স্তরে ফিরে আসে এবং অতিরিক্ত শক্তি আলো হিসেবে নির্গত করে। আর এখানেই লুকিয়ে আছে আতশবাজির মূল রহস্য! আতশবাজির বিস্ফোরণের ফলে সৃষ্ট তীব্র তাপই রহস্যের বড় কারণ। সূত্র : ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটন, যুক্তরাষ্ট্র
