যশোরে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর প্যারেড, চাকরির খতিয়ান বিশ্লেষণ ও সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ৭টায় যশোর পুলিশ লাইনস মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় কনস্টেবল ও নায়েক থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) এবং সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) থেকে উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যরা অংশ নেন।
পরীক্ষা পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা। তিনি পরীক্ষার্থীদের প্যারেড পরিদর্শন করেন এবং চাকরির খতিয়ান বিশ্লেষণ ও সাক্ষাৎকার গ্রহণ করেন।
এ সময় পরীক্ষা পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহীনুর চৌধুরী, যশোরের ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব এবং যশোর পুলিশ লাইনসের রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) পরিদর্শক (সশস্ত্র) মো. মনিরুল ইসলাম।
এ ছাড়া বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী যশোর জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
