এমিরেটস এয়ারলাইনসের সহযোগী প্রতিষ্ঠান এতিহাদ এয়ারওয়েজ জানিয়েছে, আগামী সপ্তাহ পর্যন্ত আবুধাবি থেকে রিয়াদ, জেদ্দা ও দাম্মামে তাদের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
একই ধরনের পদক্ষেপ হিসেবে কাতার এয়ারওয়েজও সাময়িকভাবে সৌদি আরবে তাদের সব ফ্লাইট স্থগিত করেছে।
ইয়েমেনের হাউছিরা সৌদি আরবে বিমান চলাচল নিয়ে অন্যান্য দেশকে সতর্ক করেছে। এরপরই এয়ারলাইনগুলোর এই সিদ্ধান্ত এলো।
সাম্প্রতিক দিনগুলোতে হাউছি হামলায় কয়েকজন নিহত হওয়ার পর রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে।
সূত্র : বিবিসি
