শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত আট শিক্ষার্থীকে সংবর্ধনা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:১৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বগুড়ার শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া পাঁচজন ও বৃত্তিপ্রাপ্ত তিন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ছোনকা বহুমুখী উচ্চ বিদ্যালয়।
রোববার (১১ অক্টোবর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের সভাপতি ও শেরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. গোলাম মোস্তফা আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, সহসভাপতি এস এম আব্দুর রশিদ মুকুল, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আব্দুল বারী, সাধারণ সম্পাদক জিএম মোস্তফা, জ্যেষ্ঠ সহসভাপতি ইয়াকুব আলী রাঙ্গা এবং উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম জাকি।
এ ছাড়া ভবানীপুর ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন ওয়ার্ডের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বেলাল হোসেন, সাইফুল ইসলাম, শামীম আহমেদ, মোকলেছুর রহমান, মাসুদ রানা, আমিনুল ইসলাম, সানোয়ার হোসেন, আব্দুল হান্নান, রুবেল কাউছার, আব্দুস সাত্তার ও আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বগুড়া জেলা সাইবার ফোর্সের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহসাংগঠনিক সম্পাদক মহসীন আলী, ভবানীপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ ও সদস্যসচিব শামীম আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সোলাইমান আলী ও আমজাদ হোসেন, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যতে ভালো ফলাফলে উৎসাহিত করতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়।
