দেশের বাজারে আজও কমল সোনার দাম। আজ শুক্রবার ভরিতে কমেছে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা। আগের দিন বৃহস্পতিবারও দাম কমেছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকালে সোনার নতুন দাম নির্ধারণ করেছে। সকাল ১০টা থেকেই সোনার নতুন দর কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, দেশের বাজারে তেজাবি সোনার দাম কমেছে। তাই সোনার দাম সমন্বয় করা হয়েছে। আগের দিন বৃহস্পতিবারও সোনার দাম কমেছিল ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা।
নতুন দর অনুযায়ী, আজ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমে হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারেটের দাম ভরিতে ২ হাজার ১০০ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারটের সোনার দাম ভরিতে ১ হাজার ৮০৮ টাকা কমে হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও কিছুটা কমেছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ভরিতে ১৭৫ টাকা কমে ৩ হাজার ৮৪৯ টাকা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ভরিতে ১৭৫ টাকা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৭৪ টাকা।
