প্রাক্তনকে ক্ষমা করার দিনেই রহস্যময় বার্তা দিলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নো নো নো নো নোওওও...’ লিখে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। আর এতেই শুরু হয়েছে আলোচনা। ভক্তদের মনে প্রশ্ন, কাকে ইঙ্গিত করে এমন মন্তব্য করলেন এই অভিনেত্রী?
আজ ১৭ অক্টোবর ‘ফরগিভ অ্যান এক্স ডে’ বা প্রাক্তনকে ক্ষমা করার দিন। অতীতের সম্পর্কের রাগ, অভিমান ও তিক্ততা পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার বার্তা দেয় এই দিবস। তবে দিনটি ঘিরে প্রকাশিত একটি সংবাদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে যেন ভিন্ন বার্তাই দিলেন পরীমনি।
শেয়ার করা খবরটির সঙ্গে রাগের ইমোজি যুক্ত করে ক্যাপশনে তিনি লেখেন, ‘নো নো নো নো নোওওও.....’। তাঁর এই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে কৌতূহল। তবে ঠিক কোন প্রাক্তনকে ক্ষমা করতে চান না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি অভিনেত্রী।
পরীমনির ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই বেশি। অভিনেতা শরীফুল ইসলাম রাজের সঙ্গে প্রেম, বিয়ে, সংসার ও বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন তিনি। তাঁদের ঘরে রয়েছে এক সন্তান। রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে নিয়ে সময় কাটানোর পাশাপাশি একটি কন্যাসন্তানও দত্তক নিয়েছেন পরীমনি।
বর্তমানে দুই সন্তানকে ঘিরেই তাঁর ব্যস্ততা। এর মধ্যেই প্রাক্তনকে ক্ষমা করার দিন এমন প্রতিক্রিয়া নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
তবে পরীমনির এই পোস্ট নিছক মজার ছলে দেওয়া, নাকি এর পেছনে রয়েছে পুরোনো কোনো অভিমান, তা নিশ্চিত নয়। অভিনেত্রীও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে পরীমনির এই ‘নো নো নো’ কি শুধুই মজার প্রতিক্রিয়া, নাকি অতীতের কোনো সম্পর্কের প্রতি নীরব ইঙ্গিত? উত্তর জানতে অপেক্ষা করতে হবে তাঁর পরবর্তী বক্তব্যের জন্য।
