দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৬, ০৬:৫৮ পিএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিগারেটের আগুন থেকে একটি অবৈধ জ্বালানি তেলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে গোদনাইল এসও রোডের মেঘনা ডিপো এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা গেছে,এসওরোডের আল-আমিন নামক এক ব্যক্তির মালিকানাধীন গোডাউনের সামনে গোডাউনের কর্মচারীরা মজুত করে রাখা পোড়া মবিল ড্রামে ঢুকানোর সময়ে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ড ঘটে।
আগুন ধরার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের ড্রাম বিস্ফোরণের হয়ে আগুন ছড়িয়ে যায়। এতে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহত হয়নি।
সোহেল নামক এক স্থানীয় বাসিন্দা বলেন, কর্মচারীরা সিগারেট খাওয়া অবস্থায় মজুতকৃত পোড়া মবিল ড্রামে ভরার সময়ে হঠাৎ আগুন ধরে যায়। ওই গোডাউনে অকটেন, ডিজেল, পোড়া মবিলসহ বিভিন্ন রকম জ্বালানি তেল মজুদ রেখে অন্যত্র বিক্রি করা হয়।
আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, আগুনের খবরে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়৷ তবে,দু'টি ইউনিটের অল্প কিছুক্ষণে চেষ্টা আগুন নিয়ন্ত্রণ চলে এসেছে। কোনো হতাহত কিংবা তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
