রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে মো. আলম নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে এ হত্যাকাণ্ড হয়।
এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
শেরে বাংলা নগর থানা পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১১টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন আলম নামের এক ব্যক্তি। এ সময় শিশুদের স্বজনরা তাকে শিশু চোর সন্দেহ করেন। পরে একদল ব্যক্তি তাকে টেনেহিঁচড়ে নিচে নামিয়ে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ৯৯৯-এর মাধ্যমে ঘটনাস্থলে যায় পুলিশ। এ ঘটনায় মোস্তাফিজুর রহমান নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা এলে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
