প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১২:২৬ এএম
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী রূপগঞ্জ উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিয়ন দাউদপুর। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দাউদপুর ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বস্তরের জনগণের মাঝে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মাটি ও মানুষের নেতা মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া। এমন দাবী তার সমর্থকদের। দাউদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জিন্দা গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম ভুঁইয়া। তরুণ বয়স থেকেই রাজনৈতিক ও সামাজিক নানা কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
ফলে তৃণমূল থেকে উঠে আসা রাজনৈতিক অঙ্গণে পথচলা শুরু ছাত্রদল থেকে। প্রায় ২৫ বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে ভালোবেসে তিনি ছাত্রদলে যোগ দেন। পরবর্তীতে পর্যায়ক্রমে ওয়ার্ড ভিত্তিক রাজনীতি, দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন এবং যুবদলে সম্পৃক্ত হয়ে মূল দলের একজন আস্থাশাভাজন হয়ে ওঠেন।
২০১৪ সালে রূপগঞ্জ উপজেলা নির্বাচনে জাতীয়তাবাদী দলের সংগ্রাম কমিটির সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কারণে তৎকালীন সময়ে যৌথবাহিনীর অভিযানে তার তিন ভাইকে সহ গ্রেফতার এবং পরবর্তীতে ১৯টি রাজনৈতিক মামলার সম্মুখীন হতে হয়েছে তাকে। স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে রাজপথের মিছিলে সব সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই লড়াকু সৈনিক।
স্থায়ীদের ভাষ্যমতে, শুধু রাজনীতি নয়, সুখ-দুঃখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং বিপদগ্রস্ত নেতাকর্মীদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি ইউনিয়নে বিশেষ পরিচিতি লাভ করেছেন বলে দাবী করেছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।
এরআগে করোনা মহামারী কিংবা যেকোনো সংকটকালে নিঃস্বার্থভাবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি রাজনৈতিক গুরু হিসেবে রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি এড. মাহফুজুর রহমান হুমায়ুন এবং বিশিষ্ট রাজনীতিবিদদের দিকনির্দেশনায় নিজেকে এক আদর্শবান জননেতা হিসেবে গড়ে তুলেছেন।
আসন্ন দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যয় ব্যক্ত করে মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, "দাউদপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন, ন্যায়বিচার নিশ্চিত করা এবং সন্ত্রাসমুক্ত, নিরাপদ মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য। গরীব, দুঃখী মানুষের পাশে থেকে সেবামূলক কর্মকাণ্ড বাস্তবায়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের ভালোবাসা, আন্তরিক সমর্থন ও দোয়া প্রত্যাশা করেছেন, যাতে দাউদপুর ইউনিয়নে একটি নতুন সম্ভাবনাময় ভোরের সূচনা করা যায়।