চুয়াডাঙ্গা
ছবিঃ প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধভাবে মজুত করা ১,৫০০ (১৫ শত) বস্তা সার জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ। একই সাথে অবৈধ সার বিক্রয় ও মজুতের অপরাধে অভিযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার ‘নাঈম অটো মোবাইল ও বীজ ভান্ডার’-এর গোডাউনে অভিযান পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ সরকার। অভিযানকালে সেখান থেকে অবৈধভাবে মজুত রাখা বিপুল পরিমাণ সারের সন্ধান মেলে। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে গোডাউনটি সিলগালা করেন।
প্রাসঙ্গিক সংবাদ
উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, অবৈধ সার মজুত ও বিক্রয়ের অপরাধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত প্রতিষ্ঠান ‘নাঈম অটো মোবাইল ও বীজ ভান্ডার’-এর মালিক দামুড়হুদা উপজেলা মহিলা জামায়াতের রোকনের ছেলে মো. নাঈম হোসেন। এর আগেও অবৈধভাবে সার বিক্রয়সহ নানা অনিয়মের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে একাধিকবার জরিমানা করা হয়েছিল।
অভিযানের বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ সরকার জানান, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ সার কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মাতৃভূমির খবর
- বিষয়:
- চুয়াডাঙ্গা
- অবৈধ
- অপরাধ
-20261024163045.jpg&w=1440&q=75)
