ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে নিয়মিত ৪৭৭ জন গ্রেফতার এবং ৩৪টি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
২৩ অক্টোবর ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৫, লালবাগ বিভাগ ৩৪, ওয়ারী বিভাগ ৩৫, মতিঝিল বিভাগ ৩৬, তেজগাঁও বিভাগ ৮৫, মিরপুর বিভাগ ১৬১, গুলশান বিভাগ ৫২, উত্তরা বিভাগ ৪৬ ও গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ৪৩৬ পিস ইয়াবা, ৪ বোতল বিদেশি মদ, ৭টি মোবাইল ফোন, নগদ ৬ হাজার ৫৫০ টাকা ও এক ভিকটিমকে উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এটিভি/এসটিও
