কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে টালিপাড়ায় জোর গুঞ্জন। শোনা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন তিনি। গুঞ্জন সত্যি হলে অবিবাহিত হিসেবে এটাই হতে পারে তার শেষ দুর্গাপূজা।
প্রতিবারের মতো এবারও দুর্গাপূজার নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন মিমি। তবে বিয়ের গুঞ্জনের মধ্যে এবারের পূজা যেন বাড়তি আনন্দ নিয়ে এসেছে তার জীবনে। উৎসবের আমেজে পূজার আনন্দে মেতে উঠেছেন অভিনেত্রী।
এরই মধ্যে মুক্তি পেয়েছে মিমি অভিনীত সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। সিনেমার ব্যস্ততার মধ্যেও পূজার আনন্দে কোনো কমতি রাখেননি তিনি। নবমীর রাতে পূজামণ্ডপে ধুনুচি নাচে অংশ নেন অভিনেত্রী। গাঢ় গোলাপি বেনারসি ও নীল ব্লাউজে সাবেকি সাজে ধরা দেন তিনি। ঢাকের তালে তালে তার ধুনুচি নাচ নজর কাড়ে উপস্থিত সবার।
নবমীর রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা ও নাচেও মেতে ওঠেন মিমি। সামাজিক মাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে তাকে বন্ধুদের সঙ্গে আনন্দে নাচতে দেখা গেছে। সেই আয়োজনে উপস্থিত ছিলেন অভিনেতা সোহম মজুমদার ও অনিন্দ্য চট্টোপাধ্যায়ও।
এদিকে মিমির বিয়ে নিয়ে গুঞ্জনও থামছে না। শোনা যাচ্ছে, ডিসেম্বরেই চার হাত এক হতে পারে। পাহাড়ঘেরা কালিম্পংয়ে বসতে পারে বিয়ের আসর। এমনকি ঘনিষ্ঠ মহলে নিমন্ত্রণের প্রস্তুতিও শুরু হয়েছে বলে গুঞ্জন রয়েছে।
তবে বিয়ের বিষয়ে এখনো মিমি চক্রবর্তী বা তার টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে বিয়ের খবরটি এখনো গুঞ্জন হিসেবেই রয়েছে।
যে আই
