Published : 25 Oct 2026, 01:30 PM
Updated : 25 Oct 2026, 01:15 PM
মহাকাশবিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে বরগুনায় হয়ে গেল দুই দিনব্যাপী ‘ষষ্ঠ মহাকাশ ক্যাম্প ২০২৬’।
এতে টেলিস্কোপে মহাকাশ দেখা, রোবট প্রদর্শনী ও বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখার সুযোগ পায় শিক্ষার্থীরা।
বরগুনা সায়েন্স সোসাইটির (বিএসএস) উদ্যোগে সার্কিট হাউস মাঠে এই আয়োজন করা হয়।
সোমবার ড্রোন উড়িয়ে এই ক্যাম্পের উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, রাজশাহী ইউনিভার্সিটি সায়েন্স সোসাইটিসহ দেশের বিভিন্ন প্রান্তের বিজ্ঞানবিষয়ক সংগঠন এই ক্যাম্পে অংশ নেয় ।
বরগুনা সায়েন্স সোসাইটির সভাপতি আকিল আহমেদ বলেন, উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তা গড়ে তোলাই এ আয়োজনের লক্ষ্য।
মঙ্গলবার রাতে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এ মহাকাশ ক্যাম্প।
প্রতিবেদকের বয়স ১৬। জেলা: বরগুনা।
