জয়পুরহাটের আক্কেলপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘœ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও আশিক-উর-রহমান। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দীন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টু, থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম, সাবেক পৌর মেয়র আলমগীর চৌধুরী বাদশা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জয়পুরহাট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নিতিশ কুমার ম-ল, উপজেলা শাখার আহ্বায়ক সজল কুমার মহন্ত ও সদস্যসচিব রতন কুমার শীল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ আগরওয়ালা, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের জেলা শাখার আহ্বায়ক কৃষ্ণ পা-ে, ব্রাহ্মণ সংসদের আক্কেলপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক চৈতন্য চ্যাটার্জী, পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমুখ।
সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘেœ উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজাম-পের নিরাপত্তা নিশ্চিত করা, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, এ বছর আক্কেলপুর উপজেলায় মোট ৩৭টি ম-পে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে আক্কেলপুর পৌরসভায় ৯টি, রুকিন্দীপুর ইউনিয়নে ৬টি, গোপীনাথপুর ইউনিয়নে ৯টি, সোনামুখী ইউনিয়নে ৩টি, তিলকপুর ইউনিয়নে ৩টি এবং রায়কালী ইউনিয়নে ৭টি ম-প রয়েছে।