সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের ইছামতী হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।
অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শোয়াইব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি হাসান মুনসুর আহমেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, সাংবাদিক রফিকুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা এবং শিক্ষার্থী উম্মে হাবিবা, জানাতুল মাওয়া আবিদা ও জাইম তাসনিম।
বক্তারা বলেন, কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মেয়েদের শিক্ষা ও সামাজিক উন্নয়নে সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তাদের নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা এবং মেধার বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তাঁরা আরও বলেন, কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের যোগ্যতা ও প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে। বাল্যবিবাহমুক্ত সমাজ গঠন এবং মেয়েদের আত্মনির্ভরশীল করে তুলতে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
The post ধুনটে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, র্যালি ও পুরস্কার বিতরণ appeared first on ভোরের চেতনা.
