শেখ মো. মোয়াজ্জেম, সিনিয়র রিপোর্টার, খুলনা
রূপসায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা ২৬ আগষ্ট মঙ্গবার সকাল ১১ টায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা।
বক্তৃতা করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার ভূমি অপ্রতীম কুমার চক্রবর্তী, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আহসান হাবীব প্রামানিক,মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস,উপজেলা প্রকৌশলী শোভন সরকার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ার- উল- কুদ্দুস,সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন,যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, আনসার ভিডিবি কর্মকর্তা বিপুল গাজী, ফায়ার সার্ভিসের মোশারফ হোসেন, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান,উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ লবিবুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান,জিয়াউল ইসলাম বিশ্বাস,মাসুম বিল্লাহ,ইলিয়াস হোসেন,ইউপি সদস্য ফিরোজ মাহমুদ, সহকারী প্রধান শিক্ষক কমল চন্দ্র সানা, মাওঃ হারুনার রশিদ,মাদ্রাসা সুপার মাওঃ শফিউদ্দিন নেছারী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ ওবায়েদ ফারাজী,
হাজার কমিটির সাধারণ সম্পাদক ইসলাম সরদার, ছাত্র প্রতিনিধ তামিম হাসান লিয়ন,তরিকুল ইসলাম প্রমূখ।
সভায় জন্ম নিবন্ধনে সফলতায় উপজেলার ঘাটভোগ ইউনিয়ন বাদে ৪টি ইউনিয়নের ন্বিভিন্ন পর্যায়ের সচিবদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
