কটিয়াদীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু, ধর্ষণের সন্দেহ চিকিৎসকের
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুরে গোসল করতে নেমে নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটিকে ধর্ষণের পর পানিতে ফেলে দেওয়া হয়েছিল কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক। তবে এ বিষয়ে তদন্ত বা আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগের তথ্য পাওয়া যায়নি।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার জালালপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে শিশুটি। একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। সহপাঠীদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিল। প্রাথমিক পর্যবেক্ষণে কিছু অস্বাভাবিকতার কথা জানিয়ে তিনি যৌন নির্যাতনের আশঙ্কা প্রকাশ করেন। তবে এ আশঙ্কার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

