ঝিনাইদহের কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে ৩০০টি শাড়ি বিতরণ করা হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে এসব শাড়ি বিতরণ করা হয়।
কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহরব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী বেঞ্জামিন বিশ্বাস, কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুহ নবী, সংসদ সদস্যের একান্ত সচিব জাফর উল্লাহ খান ফিরোজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনিরুজ্জামান মিঠু।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
