
রামগতিতে দুর্যোগ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত।
লক্ষ্মীপুরের রামগতিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
"ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি" প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন।
অনুষ্ঠিত সভায় দুর্যোগ প্রশমনে মতামত জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মুর্তুজা আল আমিন, ফায়ার সার্ভিসের রামগতি ইনচার্জ মোঃ জাকির হোসেন, সিপিবির উপজেলা কো-অডিনেটর মোঃ মাইন উদ্দিন, বড়খেরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, সাংবাদিক কাজী দিদার আলোচনা সভার সঞ্চালনা করেন উপজেলা ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রুহুল আমিন, এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ শিক্ষা প্রধান ও ছাত্র ছাত্রী বৃন্দ।
এর আগে উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ জাকির হোসেনের নেতৃত্বে পরিষদ মিলনায়তনে সহজ পদ্ধতিতে অগ্নি নির্ভাপনের মহড়া অনুষ্ঠিত হয় এতে অংশ গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী বৃন্দ।
