রাজধানীর পিজি হাসপাতালের ৮ম তলা থেকে নিচে পড়ে সামিয়া নুর (১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সামিয়ার বাবা নুরুন্নবী জানান, আমার স্ত্রী পারুল আক্তার (৪৫) জরায়ু টিউমারের চিকিৎসার জন্য গত ৬ দিন আগে পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগামি ২৮ অক্টোবর আমার স্ত্রীর অপারেশন হওয়ার কথা। তাকে পিজি হাসপাতালের ৮ম তলার একটি ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়।
তিনি আরও জানান, ওই ওয়ার্ডের ভেতরে আমার স্ত্রীর বেডের পাশে বসে কথা বলছিল সামিয়া সঙ্গে ।একপর্যায়ে বেড থেকে সামান্য একটু দূরে কোমর সমান দেয়ালে বসতে গিয়ে অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যায়।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেকে) ভর্তি দেওয়া হয়।পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টাদিকে তার মৃত্যু হয়।
নুরুন্নবী বলেন,আমাদের ঘরে কোনো সন্তান নাই, সামিয়াকে তিন বছর বয়স থেকেই আমরা দত্তক নিয়েছিলাম। আমাদের নিজ বাসা ঢাকার গাজীপুর এলাকায়, আমার মেয়ে কামারজুরী ইউসুফ আলী হাই স্কুল এন্ড গার্লস কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল। তিনি গাজীপুর বোর্ডবাজার সাইনবোর্ড বাদে কলমেশ্বর এলাকায় একটি কনফেকশনারির দোকান করেন
