বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য নূরুন্নাহার চৌধুরী।
বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় বিসিএস প্রশাসন ক্যাডারের সপ্তদশ ব্যাচের কর্মকর্তা নূরুন্নাহারকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে বদলি করে। তিনি ফাহমিদা আখতারের স্থলাভিষিক্ত হবেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন ফাহমিদা আখতার।
নূরুন্নাহার চৌধুরী এর আগে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে তাকে পদোন্নতি দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে সচিব করা হয়।
নূরন্নাহার চৌধুরী বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির এমডিএস, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
