ইরান সমর্থিত হুথিদের হামলার মুখে সৌদি আরবের সুরক্ষায় টাইফুন যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং এ কথা জানান।
সৌদিতে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। স্ট্রিটিং জানান, আকাশপথে হামলার হুমকি মোকাবিলা এবং সৌদি আরবের শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করতে দেশটিতে রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) টাইফুন যুদ্ধবিমান, পরিবহন বিমান ও সামরিক উপদেষ্টা পাঠাচ্ছে যুক্তরাজ্য।
বিজ্ঞাপন
একই সঙ্গে তিনি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান।
আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এ সামরিক সরঞ্জাম মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য । এদিকে, দেশটিতে প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি এবং জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়েও বিতর্ক চলছে।
সম্প্রতি ইয়েমেনের ইরান সমর্থিত হুথি ও সৌদির মধ্যে উত্তেজনা বেড়েছে। একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে দুই পক্ষ।
সূত্র: আলজাজিরা
আরএ
