মাগুরায় অতিরিক্ত মদ্যপানে ২ যুবকের মৃত্যু
শামীম খানপ্রকাশ:
মাগুরার শ্রীপুর উপজেলায় অতিরিক্ত মদ্যপানে ২ যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের বিনয় বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস (২২) একই উপজেলার বাকিরা গ্রামের আদম লস্করের ছেলে আলমগীর লস্কর (৩৮).
স্বজনরা জানান,বুধবার রাতে তারা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয়ভাবে প্রথমে চিকিৎসা করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হলে গতকাল গভীর রাতে মাগুরার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ অলি মিয়া। প্রাথমিক তদন্তে এটি মদ্যপান হতে পারে বলে তিনি জানিয়েছেন। তবে বিধানের চাচি সুপ্রিয়া সাহা মদ্যপানের বিষয়টি নিশ্চিত করেছেন।
মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ইমরান হোসেন বলেন,দুজনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর প্রকৃত প্রতিবেদন পাওয়া যাবে। তবে মদপানের কারনে মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে চিকিৎসক।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
