সারা দেশের ন্যায় নরসিংদীর বেলাবোতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই কনফারেন্স সভা অনুষ্ঠিত হয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়েজিত ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাইলাতুল হোসেনের সভাপতিত্ব এবং সমাজসেবা কর্মকর্তা মাহমুদুর রহমানের সঞ্চালনায় উপস্থিতি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ,উপজেলা যুবদলের আহবায়ক আক্তারুজ্জামান, বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু,সাধারণ সম্পাদক আমিনুল হক,
ছাত্রদলের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, বেলাবো উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন ফকির রাজ,সাইফুল ইসলাম,আমলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুল্লাহ তপন,উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নুর আলমসহ সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
কনফারেন্সে বক্তারা ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিভিন্ন দিক এর সুবিধা এবং কীভাবে প্রান্তিক ও প্রকৃত দুস্থ পরিবারগুলো এই সেবার আওতায় আসবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সরকারের এই কল্যাণমূলক উদ্যোগ যাতে শতভাগ সফল ও স্বচ্ছতার সাথে বাস্তবায়িত হয়, সে বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।
বেলাবো উপজেলায় প্রথম ধাপে বিন্নাবাইদ, পাটুলী এবং চর উজিলাব ইউনিয়নের ১,৩,৭ নং ওয়ার্ডের বাসিন্দার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে।
