নেত্রকোণার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে প্রায় এক লাখ ৮৭ হাজার ৬শ’ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। শনিবার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, শুক্রবার রাতে বিজয়পুর বিওপির টহল দল জংখল এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ২৬০ কেজি রসুন জব্দ করা হয়। যার সিজার মূল্য ৩৬হাজার ৪শ টাকা। এছাড়াও শনিবার ভোরে ভবানীপুর বিওপির টহল দল সোমেশ্বরী নদী হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৭৫৬০ কেজি কয়লা জব্দ করে। যার সিজার মূল্য এক লাখ ৫১ হাজার ২শ’ টাকা। জব্দকৃত রসুন ও কয়লা কাস্টমস্ অফিসে জমা দেওয়া হয়েছে।