এখন শরৎকাল শেষের দিকে। প্রকৃতি সেজে আছে নতুন রঙের ছোঁয়ায়। এই ঋতুর মনভোলানো রূপ একেবারেই আলাদা ও স্নিগ্ধ। শরৎ এলেই সাদা তুলার মতো কাশফুলে ছেয়ে যায় চারদিক। গ্রামীণ দুরন্ত শিশুরা দিগন্তজুড়ে কাশফুলের বনে খেলায় মেতে ওঠে। শোভা ছড়ানো শুভ্র কাশফুলের সৌন্দর্য উপভোগ করে ছুটে যায় বালিকার দল।
এ ঋতুতে প্রকৃতিতে কখনো নীল আকাশ, কখনো সাদা মেঘের ভেসে বেড়ানো চোখে পড়ে। শরতে নদী ও বিলের জল কমতে শুরু করে। এ সময়ে পদ্ম, শিউলি, শাপলাসহ নানা ফুলের হাসি দেখা যায়। শেষ বিকেলে কাশবনে সূর্য অস্ত যাওয়া দেখে মন জুড়িয়ে যায়। শরতের মনভোলানো স্নিগ্ধ সৌন্দর্যের রূপ ক্যামেরায় ফ্রেমবন্দী করেছেন আলোকচিত্রী রাজীব পাল।






