সংবাদ · সাধারণ
যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় মুরগি দোকানের কর্মচারীর মৃত্যু
২২/১০/২০২৬

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় মো. শামীম (৩৫) নামের এক মুরগির দোকানের কর্মচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।নিহত শামীম পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পূর্ব নন্দীপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় থেকে পেশাগত কাজ করছিলেন।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, ভোরে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে মুরগি নিয়ে গন্তব্যে যাওয়ার পথে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় পিছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা ও চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা শ্রমিক শামীম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।/
মূল প্রতিবেদনে যান ↗