শরত এলে সুনীল আকাশ মেঘের ভেলায় সাজে,
রূপ ছড়িয়ে শিউলি যেন মিষ্টি হাসে লাজে!
শিশির জলে ওঠেও নেয়ে ,
মন ভরে যায় দেখলে চেয়ে ;
চারদিকে বেশ হয়ও মুখর আগমনী বাজে।
শুভ্র সাদা কাশ ফুলেরা এই সময়ে ফোটে,
আসলে বাতাস উল্লাসে বেশ খুশির মজা লোটে!
শাপলা হাসে পুকুর বিলে,
কিংবা দীঘি লেকও ঝিলে;
দৃষ্টিকাড়া রূপে তারা অবাক হেসে ওঠে।
দোলনচাঁপা জুঁই কামিনী ফোটে শরৎ এলে,
রূপ ও ঘ্রাণে মাতায় তারা হাসেও পাপড়ি মেলে।
ফোটে ছাতিম নয়নতারা,
পদ্ম মাতায় ফুলের পাড়া!
হাসতে থাকে দীঘির জলে রূপের সুধা ঢেলে।
The post শরতের শোভা appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
