মোঃ আশরাফুল আলম ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি সভাপতিত্বে করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুলাহ,এ সময় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ,উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, ফুলবাড়ী, দিনাজপুরের আয়োজনে এবং LAMB সহ বিভিন্ন সহযোগী সংগঠনের সহযোগিতায় দিবসটি পালন করা হয়।সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা শিক্ষা কর্মকর্তা মহসিন আলী, উপজেলা সহকারী প্রকৌশলি মিজানুর রহমান,মৎস কর্মকর্তা রাশেদা আক্তার,আইসিটি অফিসার তাসলিমা বেগম, মহিলা বিষয়ক রিতা মন্ডল, সহ-ল্যাম্ব এর সাপোটিভ এ্যাডোলেভেন্স এন্ড ইয়ুথ সেক্সচুয়াল রিপ্রোডাকটিভ হেলথ এন্ড রাইটস প্রকল্পের টেকনিক্যাল অফিসার মানিকৃষ্ণ রায়,ফিল্ড কোঅর্ডিনেটর রুহুল আমিন প্রমুখ।আলোচনা সভায় বলেন, কন্যাশিশুরা দেশের ভবিষ্যৎ। কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা নিশ্চিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে একসাথে কাজ করতে হবে।
The post ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবসে র্যালি appeared first on সকালের খবর ২৪.
