পঞ্চগড়ের বোদা উপজেলায় বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জুলেখা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে বোদা-মাড়েয়া সড়কের বারুনী সাতহাত কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলেখা বেগম বোদা সদর ইউনিয়নের মাহানপাড়া এলাকার আব্দুর কুদ্দুসের স্ত্রী।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জুলেখা বেগম অটোভ্যানে করে মাড়েয়া থেকে বোয়ালমারী যাচ্ছিলেন। পথে বারুনী সাতহাত কালীবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে ভ্যানটির সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যান।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনায় ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএ
