শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম স্বাভাবিক রাখতে রাজশাহী জেলার সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে রাজশাহী জেলা প্রশাসন।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানা যায়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ অক্টোবর (সোমবার) থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলাকালীন সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহী জেলার সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
আরও উল্লেখ করা হয়, নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
মনির হোসেন মাহিন/এনএইচআর/এএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
