নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নেত্রকোনা জেলা প্রশাসক। প্রতিষ্ঠানটির অধীন ইউনিয়ন পরিষদে শূন্য পদে ৮৬ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত ১৪ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে, আগামী ১২ নভেম্বর পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলি ও শর্তসাপেক্ষে জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-
প্রতিষ্ঠানের নাম: নেত্রকোনা জেলা প্রশাসক
পদসংখ্যা: ০১টি
লোকবল নিয়োগ: ৮৬ জন
পদের নাম: হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
কর্মস্থল: ইউনিয়ন পরিষদে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ১২ নভেম্বর ২০২৬ তারিখে ১৮–৩২ বছর। রিট পিটিশন মামলার পক্ষভুক্ত ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণের বয়স শিথিলযোগ্য হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১২ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।
