বিশ্ব বাত দিবস উপলক্ষে শিশুদের বাত-জয়েন্টের সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সময়মতো রোগ শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করেছে আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার।
১২ অক্টোবর (সোমবার) দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারের দ্বিতীয়তলায় অনুষ্ঠিত হয় এ বিশেষ কর্মসূচি। এতে শিশু-কিশোরদের নিয়ে সচেতনতামূলক আলোচনা, বাত-জয়েন্টের সমস্যা ও অন্যান্য রোগের প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ এবং বিনামূল্যে শিশুর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়।
ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেবা প্রদান করেন- ডা. ইমনুল ইসলাম ইমন, ডা. মৌসুমী আহমেদ মৌরী, ডা. ইসমাত জাহান ফেরদৌসী এবং ডা. রেজওয়ানা রহমান। তারা শিশুদের দীর্ঘদিনের জয়েন্টে ব্যথা, ফোলা, সকালে জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, হাঁটাচলায় অসুবিধা এবং অন্যান্য সংশ্লিষ্ট উপসর্গ সম্পর্কে অভিভাবকদের প্রয়োজনীয় পরামর্শ দেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারী অধিকাংশ রোগী ও অভিভাবক আয়োজনটির প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং আন্তরিক সেবায় তারা সন্তুষ্টি প্রকাশ করেন। পাশাপাশি আলোকের অন্যান্য স্বাস্থ্যসেবার মান ও সেবাদানের অভিজ্ঞতা নিয়েও তারা সন্তোষ প্রকাশ করেন।